প্রিয় বাথরুম : ১টি সিরিয়াস কবিতা : বিশ্বরূপ বিশ্বাস


প্রিয় বাথরুম 



প্রিয় বাথরুম 
জানি না তুই এই মুহূর্তে ক্যামোন আছিস
তোকে পরিচ্ছন্ন রেখেছে কিনা মানুষেরা
দিকে দিকে এখন গণহারে হাগে কিনা পাবলিকেরা 
তোকে নোংরা-পায়খানা ব'লে কেউ গালি দ্যায় কিনা 
এখনো সামান্য জল দিয়ে হাল্কা-পটি কেউ রেখে যায় কিনা

তোর রাগ হয় জানি আগের মতন 
আমার কথা চিন্তা ক'রিস তুই জানি
না পেয়ে ক্ষোভে দুঃখে শালা ব'লে গালিও দিস জানি 
সূত্রপাত হয় বহুকাল তাজ্জব স্বজনকে ছেড়ে যাওয়ায়
ছেড়ে যাওয়ার সূত্রপাত হয় স্বজনের তাজ্জবতাকে বহুকাল

লজ্জাবতী গাছটা আছে কিনা তোর নিকটে এখনো জানি না
জানি না তোর মধ্যে এখন কতটা দুর্গন্ধ 
কত শত সহস্র কৃমি বেঁচেবর্তে আছে 
সাবান কিংবা হারপিক রেখেছে কিনা ঋতস্রাব হওয়া বাণিজ্যিক নারী
সায়াহ্নের অথবা রাতের নিশুতিতে যখন প্রচণ্ড পটি পায় কোনো 
এক অচেনা রমণীর : সে জানি না তোকে গান 
শোনায় কিনা পটি ক'রতে ক'রতে

সবাই তো আজকাল মোবাইল চাপে
পানু দ্যাখে। বিড়ি সিগারেট খায়
তোর অসহ্য লাগে জানি। তুই বিশ্বজোড়া বুড়ো 
হ'য়ে যাওয়া ঈশ্বরের মতন কাঁদিস জানি
গোগ্রাসে আর গিলতেও পারিস না মানুষের বীভৎস পায়খানা

সূর্যোদয় তোর প্রয়োজন
চাঁদের আলো তোর প্রয়োজন
হাসনুহানা ফুলের সুগন্ধও তোর প্রয়োজন
জানি এ সব আর পৃথিবীতে বিশ্বাসযোগ্য 
ভাবে কোথাও পাওয়া যায় না

প্রিয় বাথরুম কি আর ব'লি তোকে
এখনো ভালোলাগে তোর মধ্যে ইন্দ্রিয়ের বিদ্বেষ আসেনি দেখে
তুই এখনো নিজেকে বৃক্ষের মতন মহীরুহ ক'রে রেখেছিস
তোর মধ্যে আসেনি এখনো দেশ কিংবা বিদেশ
তোর মধ্যে আসেনি এখনো দ্বেষ কিংবা বিদ্বেষ 
বড্ড ভালোলাগে এ সব শুনে তোকে
জানি দূরে আছি প্রচুর
বাঁচার জন্য যে মানুষেরা তোর বুকে দিনরাত হাগে 
এবং মোতে : তাদের জীবনে এখন মন্দা
তাদের মরণেও এখন মন্দা

তোকে অনুপ্রেরণা দেবার সুদক্ষতা আমার আর নেই
তুই তো নিজে-ই নিজের অনুপ্রেরণা 
এটা-ই জানি প্রিয় বাথরুম।।



          (২০১৪ সালে প্রকাশিত ।। ছবি : বিশ্বরূপ বিশ্বাস)



No comments:

Post a Comment