মৃত-সন্তানের পারফিউম : ১টি সিরিয়াস কবিতা : বিশ্বরূপ বিশ্বাস


মৃত-সন্তানের পারফিউম


জর্জ বিশ্বাসের বারান্দায় তন্ময়গান রাবীন্দ্রিক।
পরিপাটি বাঁশিতে আত্মশ্লাঘা দিলে মানুষের সন্তান
মাটিতে প'ড়ে মাথাকেটে ম'রে যায়।
মা আছেন ব'লে-ই মায়েরও শত্রুতা আছে
আজীবন-মরণ।
কি হতভাগ্য জীবন যে যেখানে ছেলে প'ড়েছে
সেখানে-ই কান্নাকাটি ঝ'রেছে আমার তোমার
রবীন্দ্রনাথের জর্জ বিশ্বাসের।
কাঁচের তাঁদেরকে পৃথিবীর মই বেয়ে আকাশে উঠে
যেতে দেখি।
বাধ্য হ'য়ে বৌয়ের পেটে লাথি দিয়ে লাশকে কুর্নিশ
জানাই অন্ধকার প্রেসে।
সংগীতের কোরাসে আত্মমগ্ন-কিউবা মারে ব'লে-ই
চাঁদনিচকে পিছড়ে যাওয়া সংস্করণের জার্নি।
আমার জাপানি-জন্মদিন আসে।
আশঙ্কার কুপি জ্বেলে আমি পৃথিবীর বুকভরা গর্তে
মাইল মাইল পুঁতে দেই মৃত-সন্তানের পারফিউম।
সন্ততির টুথপেস্ট।।

1 comment:

  1. একটুতে তোমাকে পাওয়া যায় না। দীর্ঘ চাই৷ দীর্ঘ আরোও...

    ReplyDelete