টাইপরাইটার
অমিতাভ বচ্চন-এর কাছ থেকে আমি একটা টাইপরাইটার কিনেছিলাম
তদাশ্রিত আমার নিকটে তখন হরফ-মেশিন
পাবিলিকেশন ততদিনে সাবডিভিসনের ডায়মন
দুর্দান্ত ডুরি পেলাম একটা ততদিনে গাছের ডালপালার
জীবনের মাটির মধ্যে ডাকাত এলো নষ্টচারীর
প্রফেসর এলেন আরো দুর্ধর্ষ লুসিফার
অসাধারণ একটা অমরত্ব রিভলভারে খরিদ ক'রলাম।।
মৃত্যুসঞ্জীবনী
তিনি কোনোদিনও নাকি ম'রবেন না আর বুড়োও হবেন না
তাই তিনি একটি টনিক খাচ্ছেন
যার নাম মৃত্যুসঞ্জীবনী।
এরপর তিনি ৫০০ বছর বেঁচেছিলেন সম্পূর্ণ সশরীরে সুস্থ
তখন তিনি তুলনামূলক সাতপুরুষের মৃত্যু দেখেছিলেন স্ব-চোখে
দেখেছিলেন পৃথিবীতে চারটে মহামারী।
তিনটে বিশ্বযুদ্ধ।
আর অজস্রবার লকডাউন।
তারপর তিনি জীবনের প্রতি গভীর ভাবে বীতশ্রদ্ধ হ'য়ে আত্মহত্যা ক'রেছিলেন
কিন্তু তিনি মরবার ২০০ বছর আগের থেকে
জীবনে মাত্র ১০০ বছর বাঁচার মৃত্যুকে অনুভব ক'রতে চেয়ে
দিনরাত ডুকরে ডুকরে কাঁদতেন।।

No comments:
Post a Comment